খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় শাল্লায় বিএনপির দোয়া মাহফিল
Led Bottom Ad

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় শাল্লায় বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

১৩/০১/২০২৬ ১৬:১৩:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসনে ধানের শীষের সাবেক মনোনয়ন প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু গণেন্দ্র চন্দ্র সরকার।


​শাল্লা উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, ১ম যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল, দিরাই পৌরসভা বিএনপির সদস্য ​কয়েস ইসলাম, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ​রুদ্র মিজান।


​সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য আলি আমজাদ তালুকদার, এহিয়া মিয়া, উসমান গনি ও হবি। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্য সাগর চন্দ্র দাস, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুর রহমান এবং উপজেলা ছাত্রদল নেতা শাকিল আহমেদ ও রুমান আহামেদ।


​সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা সভা শেষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

পি ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad