জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬
শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেল নরসিংপুর আদর্শ দাখিল মাদরাসা
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় তিনটি ক্যাটাগরিতেই সেরা নির্বাচিত হয়েছে নরসিংপুর আদর্শ দাখিল মাদরাসা। শতভাগ ফলাফল, মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা এবং সমন্বিত সহশিক্ষা কার্যক্রমের কারণে প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানটি এলাকায় নামকরা।
এ বছর মাদরাসাটি দোয়ারাবাজার উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) হিসেবে নির্বাচিত হয়। পাশাপাশি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছাদিকুর রহমান, এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন একই প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা মুজিবুর রহমান।
এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দে মেতে উঠেছেন। মাদরাসার শিক্ষকেরা জানিয়েছেন, নিয়মিত পাঠদান, নৈতিক শিক্ষা এবং শৃঙ্খলাভিত্তিক পরিবেশই এই সাফল্যের মূল চাবিকাঠি।
অধ্যক্ষ মাওলানা ছাদিকুর রহমান বলেন, “এই অর্জন আমাদের জন্য বড় প্রেরণা। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ সম্মান অর্জন করেছি। ভবিষ্যতেও আমরা মানসম্মত দ্বীনি ও সাধারণ শিক্ষাকে সমন্বিতভাবে এগিয়ে নিতে চাই।”
এলাকার সচেতন মহল মনে করছেন, নরসিংপুর আদর্শ দাখিল মাদরাসার এ সাফল্য নতুন প্রজন্মকে শিক্ষার প্রতি আরও আগ্রহী ও উৎসাহী করবে এবং পুরো এলাকার শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ রহমান
মন্তব্য করুন: