জগন্নাথপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
Led Bottom Ad

জগন্নাথপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

১৩/০১/২০২৬ ২০:৩৪:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আলেম সমাজকে নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের প্রস্তুতি, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে গণভোটের গুরুত্ব অত্যন্ত বেশি। সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা বা বিভ্রান্তি এড়াতেই এ ধরনের অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে। আলেম সমাজ সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য ও প্রভাবশালী হওয়ায় ভোটারদের উদ্বুদ্ধ করতে তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে বক্তারা উল্লেখ করেন।

সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত সুধীজনরা নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad