দিরাইয়ে ‘জয়’ হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
Led Bottom Ad

দিরাইয়ে ‘জয়’ হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি,দিরাই

১৬/০১/২০২৬ ২১:৪৪:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাইয়ে বিষ প্রয়োগে যুবক জয় মহাপাত্রকে হত্যার ঘটনায় অভিযুক্ত আমিরুল ইসলামের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে দিরাই থানা পয়েন্টে আয়োজিত মানববন্ধনে নিহতের পরিবার, এলাকাবাসী ও স্থানীয় নেতারা অংশ নেন। অনুষ্ঠানে মনিন্দ্র মহাপাত্রের সভাপতিত্বে এবং রনি দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য বাবুল চন্দ্র দাস, সাবেক ইউপি সদস্য শেখ ফরিদ, নিজাম উদ্দিন, মিন্টু মজুমদার, হরিবল সরকার প্রমুখ।

বক্তারা জয় মহাপাত্রের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেন। তারা অভিযোগ করেন, আসামি আমিরুল ইসলাম সুকৌশলে বিষ প্রয়োগ করে যুবককে হত্যা করেছে।

নিহতের বাবা লিটন মহাপাত্র জানান, তার একমাত্র সন্তানকে হত্যার বিচার চাইছেন এবং ঘাতককে সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান। তিনি প্রশাসনের কাছে দ্রুত আসামিকে আইনের আওতায় আনার জোর দাবি করেন।

উল্লেখ্য, গত সপ্তাহের বৃহস্পতিবার বোরহানপুর গ্রামের মদরিচ মিয়ার ছেলে আমিরুল ইসলাম মোবাইল বিক্রির পাওনা ৫৫০ টাকার জন্য জয় দাস (২১) কে আটক করে, মোবাইলটি রেখে মারধর ও মানসিক অপমানের পর বিষ প্রয়োগ করে হত্যা করার অভিযোগে দিরাই থানায় মামলা দায়ের করা হয়েছে। জয় মহাপাত্র ভাঙ্গা ডহর গ্রামের লিটন মহাপাত্রের ছেলে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad