তাহিরপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকার্ত সমাবেশ
Led Bottom Ad

তাহিরপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকার্ত সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১৭/০১/২০২৬ ১২:৫৯:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকার্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বাদাঘাট মাদ্রাসা প্রাঙ্গণে উত্তর বড়দল ও বাদাঘাট ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে এই শোকার্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাদাঘাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে এবং উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ও যুবদল নেতা আক্তার হোসেনের যৌথ সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ–১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন,

“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন লড়াই-সংগ্রাম করে গেছেন। তার ত্যাগ, নেতৃত্ব ও সাহসিকতা দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি এ দেশের গণতন্ত্রকামী মানুষের প্রেরণার প্রতীক।

এসময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad