সুনামগঞ্জে যাত্রা শুরু করল নতুন গণমাধ্যম ‘ফোকাস টিভি’
সুনামগঞ্জ জেলা শহরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন সংবাদ মাধ্যম ‘ফোকাস টিভি’-র আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। ১৭ জানুয়ারী শনিবার ফোকাস টিভির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন মাধ্যমের যাত্রা ঘোষণা করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া।
ফোকাস টিভির সিইও এ আর জুয়েল-এর সভাপতিত্বে এবং মিডিয়া কর্মী কর্ণ বাবু দাসের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল।
অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি অঞ্চলের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। ফোকাস টিভি সুনামগঞ্জের মাটি ও মানুষের কথা বলবে এবং সত্য প্রকাশে আপসহীন থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বিজন সেন রায়, সম্পাদক, দৈনিক সুনামকন্ঠ।লতিফুর রহমান রাজু, জ্যেষ্ঠ সাংবাদিক। পংকজ কান্তি দে, সম্পাদক, দৈনিক সুনামগঞ্জের খবর। খলিল রহমান, প্রতিনিধি, দৈনিক প্রথম আলো। মশিউর রহমান, বিশিষ্ট প্রভাষক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন, "তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক সংবাদ দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া একটি চ্যালেঞ্জ। আশা করি, ফোকাস টিভি সুনামগঞ্জের ইতিবাচক পরিবর্তন ও সম্ভাবনাগুলোকে তুলে ধরবে।"
ফোকাস টিভির সিইও এ আর জুয়েল সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ফোকাস টিভিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পি ডি
মন্তব্য করুন: