তাহিরপুরে গ্যাস সিলিন্ডার সংকট, নিম্ন আয়ের মানুষ লাকড়ি ব্যবহার করছে
Led Bottom Ad

তাহিরপুরে গ্যাস সিলিন্ডার সংকট, নিম্ন আয়ের মানুষ লাকড়ি ব্যবহার করছে

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১৭/০১/২০২৬ ১৬:১৬:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুরে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে নিম্ন আয়ের মানুষরা রান্নার জন্য পুনরায় প্রাচীন জ্বালানি লাকড়ি ব্যবহার করছেন। উপজেলার বিভিন্ন বাজারে পর্যাপ্ত পরিমাণে গ্যাস থাকলেও দোকানীরা সরকারি মূল্যের চেয়ে অনেক বেশি বিক্রি করছেন।


শ্রীপুর বাজারের এক দোকানী জানান, “ডিলাররা পর্যাপ্ত গ্যাস সরবরাহ করছে না। তাই আমরা সরকারি মূল্যে খুচরা বিক্রি করতে পারছি না।” ১২ কেজি গ্যাস সিলিন্ডারের সরকারি মূল্য ১,৩০০ টাকা হলেও বাজারে তা ১,৮০০–২,০০০ টাকায় বিক্রি হচ্ছে।


উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, “ভোক্তা অধিকার রক্ষা ও মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতি দোকানে মূল্য তালিকা প্রদর্শন ও সরকারি নিয়ম অনুযায়ী বিক্রি নিশ্চিত করতে বলা হয়েছে।”

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad