সুনামগঞ্জে শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
Led Bottom Ad

সুনামগঞ্জে শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৮/০১/২০২৬ ২০:১৬:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ২০ জন স্কুলপড়ুয়া শিশু শিশু সাংবাদিকতার বিশেষ প্রশিক্ষণ পেয়েছে। জেলা সমাজসেবা কমপ্লেক্সের হলরুমে শনিবার শুরু হওয়া দুই দিনব্যাপী এ কর্মশালা রোববার বিকেলে সমাপ্ত হয়। কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক শিশুকে সার্টিফিকেট প্রদান করা হয়।
এ উপলক্ষে রোববার বিকেলে এক সমাপনী আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায়।

বিডিনিউজজের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামস শামীমের সভাপতিত্বে এবং সাংবাদিক ছায়াদ হোসেন সবুজের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন। এছাড়া সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন হ্যালো’র প্রশিক্ষক মো. মনির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সুচিত্রা রায় বলেন, আমরা উন্নত প্রযুক্তির যুগে বাস করছি। প্রযুক্তির কারণে কাজ অনেক সহজ হলেও এই ধরনের প্রশিক্ষণ শিশুদের চিন্তা ও মূল্যবোধের ভিত্তি গড়ে দেয়। প্রশিক্ষণলব্ধ জ্ঞান তাদের পরবর্তী পেশাগত জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, প্রযুক্তির কল্যাণে সাংবাদিকতা সহজ হলেও গুজব ও মিথ্যা তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। এসব বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি। শুরুতেই তোমরা এই প্রশিক্ষণ পাওয়ায় ভাগ্যবান। এখানে হাতে-কলমে শেখানো হয়েছে কীভাবে একটি সংবাদ সংগ্রহ ও উপস্থাপন করতে হয়, যা তোমাদের গুজব ও ভুল তথ্য থেকে দূরে থাকতে সহায়তা করবে।
কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যতে কেউ সাংবাদিক না হলেও এই প্রশিক্ষণ তোমাদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলবে। এটি তোমাদের সমাজ ও রাষ্ট্রের বিষয়ে আপডেট ও অগ্রসর থাকতে সহায়তা করবে। পাশাপাশি তিনি সুনামগঞ্জে বাল্যবিয়ের প্রবণতা রোধে শিশুদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মো. জসীম উদ্দিন বলেন, সাংবাদিকতার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ পাওয়া সত্যিই সৌভাগ্যের। প্রান্তিক শিশুদের অধিকার, স্কুলের সমস্যা, সম্ভাবনা ও সৃজনশীলতা নিয়ে কাজ করার বড় সুযোগ রয়েছে। এসব বিষয়ে কাজ করলে যেমন নিজেরা উপকৃত হবে, তেমনি প্রতিষ্ঠান ও অন্য শিক্ষার্থীরাও উপকার পাবে। এই প্রশিক্ষণ ভবিষ্যতে নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে কাজ করতে উদ্বুদ্ধ করবে।
সমাপনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থী শিশু জুবিন তালুকদার কবিতা আবৃত্তি করে শোনান। পরে অংশগ্রহণকারী সকল শিশুর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
কর্মশালায় সুনামগঞ্জ জেলা শহরসহ বিভিন্ন উপজেলার স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে শিশু অধিকার বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad