নবীগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রির দায়ে ৭০ হাজার টাকা জরিমানা
Led Bottom Ad

নবীগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রির দায়ে ৭০ হাজার টাকা জরিমানা

মো. তাজুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি

১৯/০১/২০২৬ ১৭:৫৩:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি (লিকুইড পেট্রোলিয়াম গ্যাস) বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইনাতগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম।

অভিযানকালে জালাল এনার্জি পয়েন্টের গ্যাস সরবরাহ, মজুদ ও মূল্য তালিকা যাচাই করা হয়। যাচাইয়ে দেখা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩০৬ টাকা হলেও গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছিল।

এ অভিযোগে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জামাল চৌধুরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি এবং নিয়মিত সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন উপজেলা প্রশাসন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad