উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: সিইসি

উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: সিইসি

প্রথম ডেস্ক

২৯/১০/২০২৬ ১৫:০৯:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই উপনির্বাচনের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল পর্যবেক্ষণ করেন সিইসি। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সিইসি বলেন, উপনির্বাচনটি শান্তিপূর্ণ হচ্ছে। পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। ইসি স্বচ্ছতায় বিশ্বাসী। ১১–দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলো সমাধান করা হয়েছে। পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছে।

শুধু একটি নির্বাচন নয়, ইসি ভালো নির্বাচনের একটি সংস্কৃতি গড়ে তুলতে চায় বলে উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, নির্বাচনের কথা বলতে অনেক সময় লজ্জা পেতে হয়। জাতীয় নির্বাচনের জন্য সাড়ে ৯ লাখ লোক মোতায়েন করতে হয়। এটা অনেক দেশের জন্য অচিন্তনীয়।

সিইসি বলেন, নির্বাচন কমিশন ভোটযুদ্ধকে ভোট উৎসবে পরিণত করতে চায়। উৎসবমুখর নির্বাচনের একটি সংস্কৃতি দেশে গড়ে তুলতে চায় ইসি।


পূজা বাড়াইক/প্রসি-26

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad