দোয়ারাবাজারে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক, শরীফপুর কেন্দ্র ঘিরে আলোচনা
Led Bottom Ad

দোয়ারাবাজারে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক, শরীফপুর কেন্দ্র ঘিরে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১৯/০১/২০২৬ ২২:১৪:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শরীফপুর ভোটকেন্দ্রকে ঘিরে এসব এলাকায় রাজনৈতিক তৎপরতা ও আলোচনা বেড়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে সুরমা ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে এ বৈঠকের আয়োজন করা হয়। এতে উপজেলা ও জেলা পর্যায়ের বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ বারী। তিনি বলেন, বিএনপিকে বিজয়ী করতে পারলে অবহেলিত সুরমা ইউনিয়নের উন্নয়ন সম্ভব হবে। এ লক্ষ্যে ভোটার ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন মিলনকে বিপুল ভোটে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেন।

উঠান বৈঠকে আরও বক্তব্য দেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন। তিনি বলেন, শরীফপুর ভোটকেন্দ্রে ধানের শীষের পক্ষে গণভিত্তি আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি তিনি বিএনপির দাবি অনুযায়ী জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

স্থানীয়ভাবে এ বৈঠক ও বক্তব্যগুলো রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad