সুনামগঞ্জ–৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা
Led Bottom Ad

সুনামগঞ্জ–৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২০/০১/২০২৬ ১১:২৭:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।


মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত ও জোটের স্বার্থে আজ মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টার মধ্যে মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হবে।


ইয়াসীন খান তাঁর পোস্টে বলেন, দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে সবাইকে ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি জানান, সংশ্লিষ্ট আসনে বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস উন্মুক্তভাবে নির্বাচন কার্যক্রম পরিচালনা করবে।


তিনি জগন্নাথপুর–শান্তিগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad