দিরাইয়ে ইজিবাইকের ধাক্কায় পল্লী চিকিৎসকের মৃত্যু
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ইজিবাইকের ধাক্কায় এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার রফিনগর ইউনিয়নের কিত্তাগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নিহার রঞ্জন তালুকদার (৫৬)। তিনি রাজানগর ইউনিয়নের রন্নারচর গ্রামের বাসিন্দা এবং মৃত প্রমোদ তালুকদারের ছেলে। নিহার রঞ্জন তালুকদার দিরাইয়ের বাংলাবাজার এলাকায় মহসিন মিয়ার ফার্মেসিতে পল্লী চিকিৎসক হিসেবে রোগী দেখতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি পার্শ্ববর্তী একটি গ্রামে রোগী দেখতে যাচ্ছিলেন। এ সময় কিত্তাগাঁও গ্রামের পাশে একটি বেপরোয়া গতির অবৈধ ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ডি আর ডি
মন্তব্য করুন: