তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান, জরিমানা ১০ হাজার ৫০০ টাকা
সুনামগঞ্জের তাহিরপুরে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলার বালিজুরি বাজার, আনোয়ারপুর বাজার ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জারি করা নির্বাচনী আচরণবিধিমালা–২০২৫ অনুসরণ নিশ্চিত করতে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিনটি হোটেল ও একটি দোকানকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযানে উপস্থিত স্থানীয় জনগণকে গণভোট সম্পর্কে অবহিত করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। অভিযানের বিষয়টি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছেন।
ডি আর ডি
মন্তব্য করুন: