সুনামগঞ্জ–১ আসনে প্রার্থীদের প্রতীক গ্রহণ, ভোটের মাঠে প্রস্তুতি
Led Bottom Ad

২৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

সুনামগঞ্জ–১ আসনে প্রার্থীদের প্রতীক গ্রহণ, ভোটের মাঠে প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২১/০১/২০২৬ ১৭:১০:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের পক্ষ থেকে তাঁদের সমর্থক ও নেতাকর্মীরা দলীয় প্রতীক গ্রহণ করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ খান দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল পেয়েছেন ধানের শীষ প্রতীক।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ–১ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ৯০ হাজার।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad