নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সবার পাশে দাঁড়াব: কামরুল
Led Bottom Ad

নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সবার পাশে দাঁড়াব: কামরুল

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৩/০১/২০২৬ ২৩:৩২:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আশা, প্রত্যয় আর ঐক্যের বার্তা দিয়ে সুনামগঞ্জ–১ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেছেন, নির্বাচিত হলে তিনি দলমত নির্বিশেষে চার উপজেলার সব মানুষের জন্য কাজ করবেন। অবহেলিত হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নই হবে তাঁর রাজনীতির প্রধান লক্ষ্য।

শুক্রবার রাতে সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কামরুজ্জামান কামরুল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মহান আল্লাহর কৃপা ও জনগণের ভোটে যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে আমার নির্বাচনী এলাকার চার উপজেলার প্রতিটি মানুষের সুখ–দুঃখের সঙ্গী হব। ক্ষমতা নয়, মানুষের আস্থা অর্জনই আমার রাজনীতির মূল উদ্দেশ্য।’

জনগণের সঙ্গে সরাসরি সংযোগকে গুরুত্ব দিয়ে তিনি জানান, প্রতি মাসে একেকটি উপজেলায় গণশুনানির আয়োজন করা হবে। সেখানে সাধারণ মানুষ তাঁদের সমস্যা, দাবি ও মতামত সরাসরি তুলে ধরতে পারবেন। ‘হাওরবাসী বহুদিন ধরে অবহেলিত। তাঁদের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে,’—বলেন তিনি।

দলীয় ঐক্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কামরুল বলেন, ‘আমরা যারা মনোনয়ন প্রত্যাশী ছিলাম, সবাই একই পরিবারের সদস্য। ব্যক্তিগত প্রতিযোগিতা ভুলে সবাইকে নিয়েই ঐক্যবদ্ধভাবে কাজ করব।’ তিনি জানান, ইতিমধ্যে সংশ্লিষ্ট নেতাকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে এবং সবাই দল ও প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন।

মতবিনিময় সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন জুনাব আলী, ফেরদৌস আখঞ্জি, আজাদ হোসেন বাবলু, মাসুম মাহমুদ তালুকদার, আজিজুর রহমান, এটিএম হেলাল, নাসির মিয়া, সাজ্জাদ মাহমুদ তালুকদার, শাখাওয়াত হোসেন, মেহেদী হাসান উজ্জ্বল, বাবরুল হাসান বাবলু ও আশরাফুল আলম তালুকদার প্রমুখ।

সভা শেষে উপস্থিত সাংবাদিক ও নেতাকর্মীদের মধ্যে আগামী নির্বাচনে পরিবর্তনের প্রত্যাশা ও রাজনৈতিক আশাবাদের স্পষ্ট প্রতিফলন দেখা যায়।

লতিফুর রহমান রাজু

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad