সুনামগঞ্জে স্কুল ব্যাগে শর্টগানের বুলেট, যুবক আটক
সুনামগঞ্জে অভিযান চালিয়ে শর্টগানের বুলেটসহ আবু জাহের নামে এক যুবককে আটক করেছে র্যাব। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের আব্দুজ জহুর সেতু এলাকায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে থেকে আব্দুজ জহুর সেতু এলাকায় অবস্থান নেয় র্যাবের একটি টিম। পরে চেকপোস্টের মাধ্যমে একটি ট্রাক আটকে তল্লাশি চালানো হয়। এসময় একটি স্কুল ব্যাগে শর্টগানের ২৫০ পিস সিসা বুলেট জব্দ করা হয়। আটক হন আবু জাহের।
সুনামগঞ্জ র্যাব ক্যাম্পের কমান্ডার এএসপি কপিল দেবগাইন জানান, আটককৃত ব্যক্তি র্যাব হেফাজতে রয়েছে। তার বাড়ি নরসিংদী জেলায়।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব সতর্ক রয়েছে।
তাহির আহমদ
মন্তব্য করুন: