​জগন্নাথপুরে গ্যাস সংকট চরমে: রান্নাবান্না বন্ধ অনেক পরিবারে, ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
Led Bottom Ad

​জগন্নাথপুরে গ্যাস সংকট চরমে: রান্নাবান্না বন্ধ অনেক পরিবারে, ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

২৬/০১/২০২৬ ১৭:৪১:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জের জগন্নাথপুরে এলপিজি ও সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। ফিলিং স্টেশনে পর্যাপ্ত গ্যাস না থাকায় যানবাহনের দীর্ঘ সারি সড়কে যানজট সৃষ্টি করছে, অন্যদিকে খুচরা বাজারে সিলিন্ডার গ্যাসের সংকটে অনেক পরিবারে রান্নাবান্না বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

​রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জগন্নাথপুর পৌর শহরের হাবিবনগর এলাকায় অবস্থিত ‘নলজুর এলপিজি ফিলিং স্টেশন’ ও এর পাশের প্রধান সড়কে শতাধিক সিএনজি অটোরিকশাকে গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। উপজেলার অন্য ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চালকরা বাধ্য হয়ে এখানে ভিড় করছেন।

​গ্যাস নিতে আসা অটোরিকশা চালক সিতাব আলীসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, “গ্যাসের জন্য আমাদের প্রায়ই সিলেট বা সুনামগঞ্জ শহরে যেতে হয়। জগন্নাথপুরে ফিলিং স্টেশন হওয়ার পর কিছুটা স্বস্তি মিলেছিল, কিন্তু কয়েকদিন ধরে সংকট আবার চরমে পৌঁছেছে। সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত গ্যাস মিলছে না।”

​রান্নার কাজে ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডার গ্যাসের সংকট আরও ভয়াবহ রূপ নিয়েছে। যারা বাসায় বসবাস করেন, তাদের রান্নাবান্না প্রায় বন্ধ হওয়ার পথে। বাধ্য হয়ে অনেক পরিবার লাকড়ি দিয়ে রান্নার কাজ সারছেন।

​ভোক্তাদের অভিযোগ, বাজারে ১২ কেজির সিলিন্ডার আগে ১৩০০-১৪০০ টাকায় পাওয়া গেলেও বর্তমানে তা ১৮০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে। বাড়তি টাকা দিয়েও অনেক সময় গ্যাস মিলছে না।

​গ্যাস সংকটের বিষয়টি স্বীকার করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ জানান, এটি বর্তমানে একটি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। তিনি বলেন, “শুধু সাধারণ মানুষ নয়, আমি নিজেও ব্যক্তিগতভাবে এই গ্যাস সংকটে ভুগছি। সর্বত্রই সরবরাহে ঘাটতি রয়েছে।”

​ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের কারণে সৃষ্ট যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad