সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা জাবেদ গুরুতর আহত
Led Bottom Ad

অভ্যন্তরীণ কোন্দল

সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা জাবেদ গুরুতর আহত

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৬/০১/২০২৬ ১৭:৫৮:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দলীয় কোন্দল চরম আকার ধারণ করেছে। ধানের শীষের প্রার্থী নাছির উদ্দীন চৌধুরীর পক্ষে প্রচারকাজ শেষে ফেরার পথে প্রতিপক্ষ গ্রুপের হামলায় যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ মারাত্মক আহত হয়েছেন।

​প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় আজমল হোসেন চৌধুরী জাবেদ নির্বাচনী প্রচারণা শেষ করে দিরাই ফিরছিলেন। পথে উপজেলার সদর এলাকায় এই আসনে বিএনপির অপর মনোনয়নপ্রত্যাশী তাহির রায়হান চৌধুরী পাভেলের সমর্থক মহিউদ্দিন মিলাদ, আবু হাসান চৌধুরী সাজু ও ফয়সলসহ ১৫-২০ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় জাবেদের চোখে গুরুতর জখম হয়।

​আহত জাবেদকে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর চোখের আঘাতটি বেশ গুরুতর।

​দীর্ঘদিন ধরে দিরাইয়ে বিএনপি নেতা নাছির চৌধুরী ও পাভেল চৌধুরীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজমল হোসেন চৌধুরী জাবেদ নিজেও এই আসনের একজন শক্তিশালী মনোনয়নপ্রত্যাশী ছিলেন এবং দলের হাই কমান্ডের সভায় অংশ নিয়েছিলেন। তবে দল নাছির উদ্দীন চৌধুরীকে মনোনয়ন দেওয়ার পর জাবেদ ব্যক্তিগত মনোমালিন্য ভুলে ধানের শীষের পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয় হন। এই সক্রিয়তাই প্রতিপক্ষ গ্রুপের হামলার কারণ হতে পারে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

​হামলার এই ঘটনায় নাছির উদ্দীন চৌধুরীর সমর্থক ও সাধারণ নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। তারা অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের বিচার ও দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। এ নিয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad