​দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ককে অব্যাহতি
Led Bottom Ad

​দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ককে অব্যাহতি

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৭/০১/২০২৬ ১০:৪৯:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ায় বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহম্মেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির এক দাপ্তরিক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

​জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, রাজু আহম্মেদ সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং দল থেকে বহিষ্কৃত এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনি কাজে সরাসরি যুক্ত রয়েছেন। দলীয় প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে উপজেলা আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

​চিঠিতে আরও জানানো হয়, রাজু আহম্মেদকে কেবল পদ থেকেই অব্যাহতি দেওয়া হয়নি, বরং তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

​এই সিদ্ধান্তের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর কাছে পাঠানো হয়েছে।

​নির্বাচনের আগ মুহূর্তে উপজেলা পর্যায়ের শীর্ষ নেতার বিরুদ্ধে এমন কঠোর সাংগঠনিক ব্যবস্থা স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনার সৃষ্টি করেছে। এ বিষয়ে রাজু আহম্মেদের কোনো মন্তব্য পাওয়া যায়নি

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad