​সুনামগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে রিটার্নিং অফিসারের মতবিনিময় সভা
Led Bottom Ad

​সুনামগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে রিটার্নিং অফিসারের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৭/০১/২০২৬ ১৯:১৭:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন

​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ​অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ,​জেলা নির্বাচন অফিসার শুকুর মাহমুদ মিয়া এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সংবাদকর্মী সভায় অংশ নেন।

​সভায় আসন্ন নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত আচরণবিধি এবং পাস কার্ড ইস্যু সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া তাঁর বক্তব্যে বলেন, “নির্বাচন একটি জাতীয় কর্মযজ্ঞ। এই প্রক্রিয়ায় সাংবাদিকরা দর্পণ হিসেবে কাজ করেন। আমরা চাই আপনারা সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রশাসনকে সহায়তা করবেন। ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহের সময় যেন নির্বাচনি প্রক্রিয়ায় কোনো বিঘ্ন না ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে।”

পুলিশ সুপার এবিএম জাকির হোসেন সাংবাদিকদের নিরাপত্তা এবং পেশাগত দায়িত্ব পালনে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি গুজব প্রতিরোধে সাংবাদিকদের সজাগ থাকার আহ্বান জানান।

​মতবিনিময় সভায় সাংবাদিকদের কিছু নির্দিষ্ট নির্দেশনার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়–ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার (লাইভ) করা যাবে না, পাস কার্ড ও নির্ধারিত স্টিকার ছাড়া কোনো গাড়ি বা সাংবাদিক নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করতে পারবেন না, ভোট গণনা শেষে দ্রুত ফলাফল পেতে সহযোগিতা করা হবে।

​সভায় উপস্থিত সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং রিটার্নিং অফিসার তা সমাধানের আশ্বাস দেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad