টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারের দায়ে ৩ জনের কারাদণ্ড
Led Bottom Ad

টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারের দায়ে ৩ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৭/০১/২০২৬ ১৯:২১:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জের বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে পাখি শিকারের দায়ে তিন ব্যক্তিকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

​মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত হাওরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারক সাহিবুর রহমান

​সাজাপ্রাপ্তরা সবাই তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের বাসিন্দা। তারা হলেন হারুন মিয়া, রফিক মিয়া ও কাইয়ুম।

​প্রশাসন সূত্রে জানা যায়, শীত মৌসুমে টাঙ্গুয়ার হাওরে আসা পরিযায়ী পাখি নিধন রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ এই অভিযান চালানো হয়। এসময় পাখি শিকারের সরঞ্জামসহ ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং সাজা প্রদানের পর জেলহাজতে পাঠানো হয়েছে।

​তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও পরিযায়ী পাখি রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব। হাওরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। কোনোভাবেই বন্যপ্রাণী নিধন সহ্য করা হবে না।”

​উল্লেখ্য, প্রতি বছর শীতকালে টাঙ্গুয়ার হাওরে সুদূর সাইবেরিয়া ও হিমালয়ের পাদদেশ থেকে হাজার হাজার পরিযায়ী পাখি আসে। এসব পাখি রক্ষায় স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad