তাহিরপুরে শ্রমিকদের সুপেয় পানির ব্যবস্তা করলেন ধানের শীষের প্রার্থী কামরুল
Led Bottom Ad

তাহিরপুরে শ্রমিকদের সুপেয় পানির ব্যবস্তা করলেন ধানের শীষের প্রার্থী কামরুল

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৮/০১/২০২৬ ১৬:১৩:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার যাত্রার পথিমধ্যে হাজারো( কয়লা- চুনাপাথর)  শ্রমিকের সমাগম স্থল বৈঠাখালি বাঁধে উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে কুশল বিনিময় করেছেন সুনামগঞ্জ- ১ আসনের বিএনপির মনোনীত  প্রার্থী কামরুজ্জামান কামরুল।এ সময় শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে, দ্রুত সুপেয় পানির ব্যবস্থা করার লক্ষ্যে তিনি নগদ ২৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।

বুধবার (২৮ জানুয়ারী) সকাল ১১টার সময় তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাটখলা বাজারে আয়োজিত  নির্বাচনী প্রচারণার  পথসভায় যোগ দিয়ে তিনি  ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট  প্রার্থনা করেন।

পথসভায়  নেতাকর্মীদের উদেশ্যে তিনি বলেন, আপনারা প্রতিটি ভোটারদের ঘরে ঘরে গিয়ে দেশনায়ক তারেক রহমান এর সালাম পৌঁছে দিবেন, এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করবেন।  আমি যদি সকল ভোটারের ভোটে নির্বাচিত হই,তবে সুনামগঞ্জ -১আসন এর  স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগের মান উন্নয়ন করবো। 

এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম যুগ্ম আহবায়ক জুনাব আলী( চেয়ারম্যান) তাহিরপুর  আমদানি কারক গ্রুপের সভাপতি আলহাজ্ব খসরুল আলম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম, ইউনিয়ন  বিএনপির সভাপতি মোশাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন, আলমগীর হোসেন তালুকদার কনকনসহ দলীয় নেতাকর্মীবৃন্দ প্রমুখ ।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad