অবহেলিত উত্তর সুরমার মানুষের দাবি সংসদে তুলব: জাহাঙ্গীর আলম
Led Bottom Ad

দিনব্যাপী গণসংযোগ

অবহেলিত উত্তর সুরমার মানুষের দাবি সংসদে তুলব: জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৯/০১/২০২৬ ১৮:০৮:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, “উত্তর সুরমার সাধারণ মানুষ দীর্ঘকাল ধরে অবহেলিত ও উন্নয়নবঞ্চিত। এই জনপদের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের দুঃখ-দুর্দশার কথা জাতীয় সংসদে তুলে ধরতে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।”

​বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী ছাতক উপজেলার লক্ষীবাউর এবং দোয়ারাবাজার উপজেলা সদরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা চলাকালে তিনি এসব কথা বলেন।

​জাহাঙ্গীর আলম বলেন, ছাতক ও দোয়ারাবাজারের একটি বিশাল অংশ নদী ভাঙন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থানের অভাবে ধুঁকছে। তিনি বলেন, “আপনারা আমাকে একবার সুযোগ দিলে আমি এই অঞ্চলের প্রতিটি মানুষের প্রতিনিধি হিসেবে সংসদে কাজ করব। উত্তর সুরমার মানুষের ভাগ্য পরিবর্তনে লাঙ্গল প্রতীকই এখন একমাত্র ভরসা।”
দোয়ারাবাজার উপজেলা সদরে গণসংযোগকালে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি বলেন, এলাকার শিল্পকারখানা ও খনিজ সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে স্থানীয় তরুণদের কর্মসংস্থান তৈরি করা তাঁর অন্যতম লক্ষ্য।
​তিনি স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের আর অল্প কয়েকদিন বাকি। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
​গণসংযোগকালে দোয়ারাবাজার উপজেলা জাপার সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ হেলালী, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মোঃ আব্দুল্লাহ, ইউপি সদস্য মাসুক মিয়া, জাপা নেতা এখলাছ মিয়া, মুজিবুর রহমান, সিরাজ মিয়াসহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad