​মাদক ও অসামাজিক কার্যকলাপ রুখতে তেঘরিয়ায় ক্রিকেট টুর্নামেন্ট শুরু
Led Bottom Ad

​মাদক ও অসামাজিক কার্যকলাপ রুখতে তেঘরিয়ায় ক্রিকেট টুর্নামেন্ট শুরু

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

৩০/০১/২০২৬ ২০:৩০:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে যুবসমাজকে দূরে রাখতে সুনামগঞ্জ পৌরসভার তেঘরিয়া এলাকায় শুরু হয়েছে মাসব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টায় তেঘরিয়া নদীর পাড় এলাকায় ‘তেঘরিয়া ক্রিকেট প্রিমিয়ার লিগ (টিসিপিএল)- সিজন ১’ এর শুভ উদ্বোধন করা হয়।

​তেঘরিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুমেন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কমরু, ওয়াতিন মিয়া, মসকুর মিয়া, শাকিল মিয়া, সুভেন মিয়া এবং রেজাউল হোসেন।

​টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ‘মল্লিকপুর এস সি’ এবং ‘জলিলপুর মাহী এস সি’। রোমাঞ্চকর এই লড়াইয়ে জলিলপুর মাহী এস সি ৭ ওভারে জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন জাকির হোসেন জাকু। টুর্নামেন্ট সংশ্লিষ্ট যুবকদের মধ্যে তোফায়েল, রাকিব, রাজা ও জিয়াসহ স্থানীয় তরুণরা আয়োজনটি সফল করতে কাজ করছেন।

​আয়োজকরা জানান, টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে থাকছে একটি খাসি এবং রানার্স-আপ দলের জন্য থাকছে আকর্ষণীয় ট্রফি।

​প্রধান অতিথির বক্তব্যে লতিফুর রহমান রাজু বলেন, “খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখা সম্ভব। যারা এই মহৎ উদ্যোগ নিয়েছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। খেলাধুলা কেবল শরীর নয়, মানসিক বিকাশেও বড় ভূমিকা রাখে। ভবিষ্যতে এমন আয়োজনে যেকোনো ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত।”

​বক্তারা আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্টের মাধ্যমে তেঘরিয়া ও আশপাশের এলাকার তরুণদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে এবং তারা সুস্থ বিনোদনের দিকে ধাবিত হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad