সুনামগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ পুলিশ সদস্য আটক
Led Bottom Ad

সুনামগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ পুলিশ সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

৩১/০১/২০২৬ ১৫:৪৫:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জের ধর্মপাশায় ১৯ পিস ইয়াবা ও হেরোইনসহ সম্রাট আলী নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাঁর এক সহযোগীকেও আটক করা হয়। শুক্রবার সকালে উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।

​আটক সম্রাট আলী (২৯) মধ্যনগর থানায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত। তিনি শেরপুর জেলার নকলা উপজেলার মাফলার গ্রামের বাসিন্দা। তাঁর সঙ্গে আটক সুমন চন্দ্র সরকার (৩২) মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের নান্টু সরকারের ছেলে। পুলিশের দাবি, সুমন একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে শরিশ্যাম গ্রামে যৌথ বাহিনীর ওই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সম্রাট ও সুমনের কাছ থেকে ১৯ পিস ইয়াবা, এক পুরিয়া হেরোইন, মাদক বিক্রির হিসাব রাখা একটি রেজিস্টার, দুটি হেরোইন মাপার ডিজিটাল মেশিন, নগদ টাকা ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করেন যৌথ বাহিনীর সদস্যরা।

​ধর্মপাশা থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমাম হোসেন জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধের সঙ্গে সম্পৃক্ত কেউ ছাড় পাবে না।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad