‘জামায়াত ক্ষমতায় গেলে দেশ দুর্নীতিমুক্ত হবে’
Led Bottom Ad

তাহিরপুরে তোফায়েল খানের পথসভা

‘জামায়াত ক্ষমতায় গেলে দেশ দুর্নীতিমুক্ত হবে’

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

৩১/০১/২০২৬ ১৫:৪৯:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তোফায়েল আহমেদ খান বলেছেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দেশে ইনসাফ কায়েম হবে। সেখানে কোনো দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদার বাহিনীর স্থান থাকবে না।

​শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় ৭ ও ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

​তোফায়েল আহমেদ খান আরও বলেন, "মানুষ দীর্ঘদিন ধরে সুশাসনের অভাবে ধুঁকছে। আমরা একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়তে চাই। শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে আপনারা আমাকে দোয়া করবেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।"

​শ্রীপুর বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে অনুষ্ঠিত এই পথসভায় এলাকার কয়েক শতাধিক সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং ভোটকেন্দ্রে গিয়ে জনমত প্রতিফলিত করার আহ্বান জানান।

​এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad