দোয়ারাবাজারে অবৈধ মাটি উত্তোলন: ৮০ হাজার টাকা জরিমানা
Led Bottom Ad

দোয়ারাবাজারে অবৈধ মাটি উত্তোলন: ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

৩১/০১/২০২৬ ১৭:৪৯:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ব্রীজ সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মান্নারগাঁও ইউনিয়নের ওই এলাকায় ব্রীজ সংলগ্ন স্থান থেকে আইন বহির্ভূতভাবে মাটি কাটা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। অভিযানকালে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​উপজেলা নির্বাহী অফিসার জানান, অবৈধভাবে মাটি কাটার ফলে ব্রীজ ও সরকারি রাস্তা ঝুঁকির মুখে পড়ছিল। জনস্বার্থে এবং পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের এই ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

​অভিযানকালে পুলিশ সদস্য ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad