বিচারপ্রার্থী নারীকে ধর্ষণের অভিযোগ, হবিগঞ্জের আইনজীবী কারাগারে
Led Bottom Ad

বিচারপ্রার্থী নারীকে ধর্ষণের অভিযোগ, হবিগঞ্জের আইনজীবী কারাগারে

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৩/০২/২০২৬ ১০:২২:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রাজধানী ঢাকায় এক বিচারপ্রার্থী নারীকে ধর্ষণের অভিযোগে লাখাই উপজেলার মানপুর গ্রামের বাসিন্দা আইনজীবী মো. শামসুল ইসলাম (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী রাজধানীর বিজয়নগরের মাহতাব সেন্টারের ১৬ তলায় অভিযুক্ত আইনজীবীর নিজস্ব চেম্বারে ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগী নারী পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন।


মামলার এজাহারে উল্লেখ করা হয়, মামলার হাজিরার তারিখ জানতে গত ২৯ জানুয়ারি রাতে আইনজীবীর চেম্বারে গেলে অভিযুক্ত আইনজীবী তাকে অপেক্ষা করতে বলেন। একপর্যায়ে মামলার তারিখ জানানোর পর চেম্বার থেকে বের হতে চাইলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে ঘটনাটি কাউকে জানালে ক্ষতি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।


ভুক্তভোগী নারী পেশায় একজন কাপড় ব্যবসায়ী। ব্যবসা সংক্রান্ত মামলায় তিনি পূর্বে কারাবন্দি ছিলেন এবং গত বছরের ২৪ জুন অভিযুক্ত আইনজীবীর মাধ্যমে জামিন পান। এরপর থেকেই তার মাধ্যমে নিয়মিত মামলার হাজিরা দিচ্ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।


মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক রয়েল হোসেন জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জামিন শুনানি ছাড়াই তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে ভুক্তভোগী নারীকে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad