ভোটকেন্দ্রে উশৃঙ্খলতা: নবীগঞ্জে বিএনপি নেতা আটক
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর ভোটকেন্দ্রে উশৃঙ্খল আচরণের অভিযোগে প্রবাসী বিএনপি নেতা গোলাম রসুল রাসেলকে আটক করেছে সেনাবাহিনী।
১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের পরিবেশ বিঘ্নিত করার অভিযোগে দায়িত্বরত সেনা সদস্যরা তাকে কেন্দ্র থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জামাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গোলাম রসুল রাসেলকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
গোলাম রসুল রাসেল নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহাদুর রহমানের পুত্র এবং প্রবাসী বিএনপি নেতা হিসেবে পরিচিত। ঘটনার পর ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: