বাহুবলে সেচের পানির তীব্র সংকট: বোরো ফসলহানির আশঙ্কায় স্মারকলিপি
Led Bottom Ad

বাহুবলে সেচের পানির তীব্র সংকট: বোরো ফসলহানির আশঙ্কায় স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি, বাহুবল

১৬/০২/২০২৬ ২০:০৫:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সেচের পানির তীব্র সংকটের কারণে বোরো ধানের বিস্তীর্ণ জমি শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সময়মতো পানির ব্যবস্থা না হলে চলতি মৌসুমে ব্যাপক ফসলহানির আশঙ্কা করছেন কৃষকেরা। এই সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকরা।

স্মারকলিপি প্রদানের পর ইউএনও কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় কৃষকেরা জানান, পর্যাপ্ত সেচের অভাবে বোরো জমিতে ফাটল দেখা দিয়েছে। জমি প্রস্তুত, বীজতলা তৈরি, সার ও কীটনাশক প্রয়োগে ইতোমধ্যে বিপুল অর্থ ব্যয় হয়েছে। পানির অভাবে চারা নষ্ট হলে কৃষকেরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

সভায় বক্তারা পরামর্শ দেন, খোয়াই নদী থেকে পাইপলাইনের মাধ্যমে করাঙ্গী নদীতে পানি সরবরাহ করা গেলে এই সংকট অনেকাংশে লাঘব হতে পারে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রকিব, বাহুবল বাজার কমিটির সাধারণ সম্পাদক কাজল তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদসহ স্থানীয় কৃষকরা। উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad