হবিগঞ্জে ভোটকেন্দ্রে আটক ইউকে প্রবাসী বিএনপি নেতা পাঁচ দিন পর মুক্তি পেলেন
Led Bottom Ad

হবিগঞ্জে ভোটকেন্দ্রে আটক ইউকে প্রবাসী বিএনপি নেতা পাঁচ দিন পর মুক্তি পেলেন

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৬/০২/২০২৬ ২১:৪৪:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভোটকেন্দ্রে আলোর স্বল্পতা নিয়ে কথা বলায় আটক হবিগঞ্জের নবীগঞ্জের যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা গোলাম রসুল রাসেল ৫ দিনের সাজা শেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তিনি হবিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ভোটকেন্দ্রে গোপন কক্ষে আলোর স্বল্পতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম রসুল রাসেল। অভিযোগ রয়েছে, দায়িত্বরতদের সাথে কথাকাটাকাটির একপর্যায়ে তার বিরুদ্ধে ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রশাসন তাকে ৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেন, "ভোটকক্ষে আলোর স্বল্পতা নিয়ে কথা বলায় মিথ্যা অভিযোগে একজন প্রবাসী নেতাকে সাজা দেওয়া অত্যন্ত দুঃখজনক। এমন মিথ্যা ট্যাগ দেওয়া বন্ধ না হলে প্রবাসীরা উৎসাহ হারাবেন।"

সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "আমরা তাকে কারা ফটক থেকে নিয়ে এসেছি। এটি প্রবাসীদের উৎসাহিত করার বদলে নিরুৎসাহিত করার নামান্তর।"

সোমবার সকালে মুক্তির পর কারা ফটকে উপজেলা বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ তাকে গ্রহণ করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad