জয় বাংলা স্লোগান দিয়ে হবিগঞ্জ জেলা আ.লীগ কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশ
Led Bottom Ad

জয় বাংলা স্লোগান দিয়ে হবিগঞ্জ জেলা আ.লীগ কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৮/০২/২০২৬ ১৩:৩৭:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দীর্ঘ সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর জয় বাংলা স্লোগান দিয়ে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের কার্যক্রম পুনরায় শুরুর ঘোষণা দিয়েছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই ঘটনার সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে প্রায় ১০–১২ জন নেতাকর্মী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার গণবিক্ষোভের সময় কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় কোনো কার্যক্রম পরিচালিত হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করে কার্যক্রম শুরুর ঘোষণা দিলেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad