দিল্লি বিমানবন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী আটক
Led Bottom Ad

বাংলাদেশে ফেরত

দিল্লি বিমানবন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী আটক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৮/০২/২০২৬ ২৩:০৫:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে ভারতের দিল্লি বিমানবন্দরে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রাখার পর বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।

বাংলাদেশে ফেরার আগে দিল্লি বিমানবন্দর থেকে ফেসবুক লাইভে এসে মাহদী হাসান নিজেই বিষয়টি নিশ্চিত করেন। লাইভে তিনি বলেন, “আমাকে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমি বারবার আমাদের দেশের (বাংলাদেশ) দূতাবাসে কথা বলতে চেয়েছি, কিন্তু তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। পরে দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করে আমাকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, তার সঙ্গে ঘটে যাওয়া বিস্তারিত ঘটনা তিনি দেশে ফিরে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে জানাবেন।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে মাহদী হাসানের বাগবিতণ্ডার একটি ভিডিও দেশজুড়ে ভাইরাল হয়েছিল। ওই ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করলেও ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার মধ্যেই আদালত তাকে জামিনে মুক্তি দেন।

এদিকে, গত মঙ্গলবার মাহদী হাসান দিল্লির ফিনল্যান্ড দূতাবাসে অবস্থান করছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁর ভারত সফর নিয়ে কৌতূহল সৃষ্টি হয়। তবে আজ বিমানবন্দরে তাঁর আটক হওয়া ও ফেরত পাঠানোর ঘটনায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad