প্রতিষ্ঠার ৩৩ বছরেও মাধবপুরের ধর্মঘর ডিগ্রি কলেজে হয়নি শহীদ মিনার
Led Bottom Ad

ভাষা দিবসে শ্রদ্ধা জানানো থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

প্রতিষ্ঠার ৩৩ বছরেও মাধবপুরের ধর্মঘর ডিগ্রি কলেজে হয়নি শহীদ মিনার

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২০/০২/২০২৬ ১৭:৫১:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী ধর্মঘর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার ৩৩ বছরেও নির্মিত হয়নি কোনো শহীদ মিনার। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানাতে পারেন না কয়েক শত শিক্ষার্থী। স্থানীয় সচেতন মহল ও শিক্ষাবিদরা বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে অভিহিত করেছেন। জানা যায়, ১৯৯৯ সালে উচ্চ মাধ্যমিক স্তর এমপিওভুক্ত হলেও এবং ২০১৩ সালে ডিগ্রি শাখা চালু হলেও পরিকাঠামো উন্নয়নের এই গুরুত্বপূর্ণ দিকটি অবহেলিতই রয়ে গেছে।

কলেজ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুনে উপজেলা প্রশাসনের মাধ্যমে শহীদ মিনার নির্মাণের জন্য ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও অর্থবছরের শেষ সময়ে তা উত্তোলন বা কাজ শুরু করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম কামালকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হলেও জায়গা সংক্রান্ত জটিলতার কারণে কাজ এগোয়নি।

মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলাউদ্দিন আল রনি বিষয়টিকে জাতির ইতিহাসের জন্য বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম জানান, আর্থিক সংকট ও সীমানা জটিলতায় কাজ আটকে আছে এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম এ প্রসঙ্গে বলেন, শহীদ মিনার নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং কলেজ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad