আমেরিকা প্রবাসীর অর্থায়নে মাধবপুরে ৪ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র ও খাবার বিতরণ
আমেরিকার নর্থ ক্যারোলাইন প্রবাসী জোসেফ উইলফ্রেড প্রিন্স হার্নি (Joseph Wilfred Prince Harney)-এর অর্থায়নে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ৪ শতাধিক অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী তেলিয়াপাড়া চা বাগানের বিভিন্ন স্থানে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। একই সাথে স্থানীয় অসুস্থ ব্যক্তিদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবারও আয়োজন করা হয়।
এই পুরো কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ইঞ্জিনিয়ার কাজী রিফাত আহমেদ। তিনি জানান, জোসেফ হার্নি একজন অত্যন্ত দানশীল ব্যক্তি যিনি নিয়মিত মসজিদ, গির্জা ও এতিম শিশুদের সহায়তায় কাজ করেন। এরই ধারাবাহিকতায় এবার চা বাগানের সুবিধাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুদের মাঝে উন্নত মানের খাবার ও শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে উপকৃত চা শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: