চুনারুঘাটে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার
Led Bottom Ad

চুনারুঘাটে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

২২/০২/২০২৬ ১৭:৩৭:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোররাতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার আমুরোড বাজার এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানকালে দক্ষিণ ছয়শ্রী গ্রামের একটি বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত প্লাস্টিকের বস্তার ভেতর নীল পলিথিনে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

র‍্যাব-৯ সূত্র জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। মাদককারবারিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad