হবিগঞ্জে বিসিক শিল্পনগরীতে আগুন, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

হবিগঞ্জে বিসিক শিল্পনগরীতে আগুন, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

ফয়সল চৌধুরী,হবিগঞ্জ

২২/০২/২০২৬ ২১:০৮:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বিসিক শিল্পনগরী-তে একটি কটন মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে মিল কর্তৃপক্ষ।


রোববার বিকেল সাড়ে তিনটার দিকে শিল্পনগরীর আহসান কটন মিল ইন্ডাস্ট্রি অ্যান্ড রিফাইনারিতে আগুন লাগে। কারখানার ভেতরে থাকা তুলা ও বিভিন্ন কাঁচামালে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় পাশের অন্য কারখানাগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।


মিলের মালিক ওয়াহিদ মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে কারখানার ভেতরের কাঁচামাল ও কিছু যন্ত্রাংশ পুড়ে গেছে।


ফায়ার সার্ভিসের কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লাখ টাকা বলে মিল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।


এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad