হবিগঞ্জে স্ত্রীর পরকীয়ার জেরে দাম্পত্য কলহ : বিষপানে স্বামীর আত্মহত্যা
Led Bottom Ad

হবিগঞ্জে স্ত্রীর পরকীয়ার জেরে দাম্পত্য কলহ : বিষপানে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৩/০২/২০২৬ ১৩:৫১:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে স্ত্রীর পরকীয়া নিয়ে দাম্পত্য কলহের জেরে নাঈম মিয়া (২২) নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নোয়ানগর গ্রাম সংলগ্ন কালনী নদীর বেড়িবাঁধ এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাঈম ওই গ্রামের তুলা মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সুনামগঞ্জের শাল্লা উপজেলার চম্পার সঙ্গে নাঈমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে তাঁর খালাতো ভাইয়ের পরকীয়া সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া ও মানসিক অশান্তি চলছিল। শনিবার সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার পর নাঈম বাড়ি থেকে বের হয়ে যান এবং রাতের কোনো এক সময় কালনী নদীর তীরে বিষপান করেন। রোববার সকালে স্থানীয় এক নারী তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন জানান, প্রাথমিক তদন্তে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে কীটনাশক পানে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad