মাধবপুরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু
Led Bottom Ad

মাধবপুরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৩/০২/২০২৬ ২১:২৮:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় স্ত্রীর ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাড়া চান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ওই গ্রামের ফেরদৌস মিয়া। তিনি স্থানীয় বাসিন্দা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরদৌস মিয়ার সঙ্গে তাঁর স্ত্রী তাসলিমার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সোমবার দুপুরে তাঁদের মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে তাসলিমা স্বামীকে ছুরিকাঘাত করেন। এতে ফেরদৌস মিয়া গুরুতর আহত হন।


পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহানুর ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজীব দেব রায়

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad