হবিগঞ্জে গরুর ঘাস খাওয়া নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত
Led Bottom Ad

হবিগঞ্জে গরুর ঘাস খাওয়া নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৩/০২/২০২৬ ২৩:৫৪:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গরুকে ঘাস খাওয়ানো নিয়ে তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন গ্রামবাসী আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২২ ফেব্রুয়ারি) মাহতাবপুর গ্রামের মৃত আলী হায়দারের ছেলে দুলাল মিয়ার একটি গরু একই গ্রামের মৃত নজরুল মিয়ার ছেলে লিটন মিয়ার জমিতে ঘাস খাওয়ার জন্য খুঁটিতে বেঁধে রাখা হয়। এ নিয়ে ওইদিন সন্ধ্যায় দুলাল ও লিটনের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই রণক্ষেত্রে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের তাৎক্ষণিকভাবে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. নজু মিয়া চৌধুরী জানান, সামান্য ঘটনা নিয়ে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘাতের রূপ নিয়েছে এই বিরোধ।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে গ্রামটিতে শান্তি বজায় রয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad