হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে উত্তেজনা: ব্যবস্থাপকের গাড়ি ভাঙচুর
Led Bottom Ad

পাল্টাপাল্টি অভিযোগ

হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে উত্তেজনা: ব্যবস্থাপকের গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৪/০২/২০২৬ ০০:০৯:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিক অসন্তোষ ও অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাগানের ১৮ নম্বর সেকশনে বাগান ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন লিটনের ওপর চড়াও হয়ে তাঁর ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করেছে একদল উত্তেজিত যুবক।

বাগান ব্যবস্থাপকের দাবি, কয়েক দিন আগে কোম্পানির মালিকানাধীন জলাশয় থেকে অবৈধভাবে মাছ ধরায় বাধা দেওয়ায় একটি পক্ষ তাঁর ওপর ক্ষুব্ধ ছিল। সোমবার দুপুরে কাজ পরিদর্শনে গেলে ৫০-৬০ জনের একটি উশৃঙ্খল দল নারী শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে কাজে বাধা দেয় এবং তাঁর গাড়ি ঘিরে ধরে ব্যাপক ভাঙচুর চালায়।

অন্যদিকে, বাগানের সাবেক শ্রমিক নেতা স্বরজিত ফাশি ভিন্ন অভিযোগ তুলে দাবি করেছেন, ধর্মীয় উৎসবের বিষয়ে কথা বলতে গেলে ম্যানেজার তাঁর সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ ও অপমান করেছেন, যার প্রতিবাদে শ্রমিকরা ম্যানেজারের অপসারণ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।

এই ঘটনার নিন্দা জানিয়ে অপর শ্রমিক নেতা হেমন্ত পান দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে পৃথক মিছিল করেছেন। বর্তমানে বাগান এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad