নবীগঞ্জে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এমপি রেজা কিবরিয়ার মতবিনিময়
Led Bottom Ad

নবীগঞ্জে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এমপি রেজা কিবরিয়ার মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

২৫/০২/২০২৬ ২০:৫১:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া নবীগঞ্জ ও বাহুবল উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সামগ্রিক অবকাঠামো উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন।

বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলা হলরুমে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ড. রেজা কিবরিয়া উপজেলার স্বাস্থ্য সেবার মানোন্নয়নে হাসপাতালগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা আনসার ও পুলিশ মোতায়েনের নির্দেশ দেন, যাতে চিকিৎসক ও নার্সরা নির্ভয়ে সেবা প্রদান করতে পারেন। হাসপাতালের এক্স-রে মেশিন সচল থাকা সত্ত্বেও টেকনিশিয়ান সংকটের বিষয়টি তুলে ধরে তিনি দ্রুত জনবল নিয়োগের আশ্বাস দেন। যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্বারোপ করে তিনি উপজেলা প্রকৌশলীকে বিভিন্ন এলাকার বাঁশের সাঁকোর পরিবর্তে স্থায়ী ব্রিজ নির্মাণের মহাপরিকল্পনা তৈরির নির্দেশনা প্রদান করেন। প্রশাসনের উদ্দেশ্যে তিনি সাফ জানিয়ে দেন যে, কোনো অন্যায়কারীর কাছে মাথা নত করা হবে না এবং দেশের প্রতিটি নাগরিককে সমান চোখে সেবা প্রদান করতে হবে। এর আগে সকাল ১০টায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী সিমি কিবরিয়া, নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad