অস্তিত্ব সংকটে শায়েস্তাগঞ্জের ঐতিহাসিক ‘জিয়া খাল’: ভোগান্তিতে হাজারো কৃষক
Led Bottom Ad

অস্তিত্ব সংকটে শায়েস্তাগঞ্জের ঐতিহাসিক ‘জিয়া খাল’: ভোগান্তিতে হাজারো কৃষক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৬/০২/২০২৬ ১৩:০৬:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রাকৃতিক জলপ্রবাহ ও কৃষি সেচের প্রধান উৎস হিসেবে পরিচিত ঐতিহাসিক ‘জিয়া খাল’ বর্তমানে দখল ও দূষণে অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। অবৈধ দখল, ময়লা-আবর্জনা ফেলা এবং দীর্ঘ দুই যুগ ধরে সংস্কারের অভাবে খালের স্বাভাবিক প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে, যার ফলে বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকট দেখা দিচ্ছে। ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শায়েস্তাগঞ্জ সফরকালে স্থানীয় কৃষকদের পানির কষ্ট দূর করতে স্বহস্তে এই খালের খনন কার্যক্রম উদ্বোধন করেছিলেন; যা উপজেলার বিভিন্ন গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সুতাং নদীতে মিলিত হয়েছে।

শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মো. করম আলী জানান, এক সময় এই খালটিই ছিল কৃষি উৎপাদনের মূল শক্তি, কিন্তু বর্তমানে খননের অভাবে পানি উপচে কৃষকের ফসল নষ্ট করছে। স্থানীয়দের অভিযোগ, খালের দুই তীর ভরাট হয়ে অনেক স্থানে এটি সরু নালায় পরিণত হয়েছে এবং বর্জ্য ফেলার কারণে পানিদূষণ বেড়ে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত নিয়মিত খনন ও বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ না নিলে খালটি পুরোপুরি বিলীন হয়ে স্থানীয় জীববৈচিত্র্য ও কৃষি উৎপাদন ধ্বংসের মুখে পড়বে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেন জানান, প্রয়োজনীয় বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে জনগুরুত্বপূর্ণ এই খালটি দ্রুত পুনঃখননের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad