অস্তিত্ব সংকটে হবিগঞ্জের করাঙ্গী নদী: সেচ ও পানির অভাবে দিশেহারা তিন ইউনিয়নের মানুষ
Led Bottom Ad

অস্তিত্ব সংকটে হবিগঞ্জের করাঙ্গী নদী: সেচ ও পানির অভাবে দিশেহারা তিন ইউনিয়নের মানুষ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৬/০২/২০২৬ ১৩:৩১:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবল উপজেলার একসময়ের খরস্রোতা করাঙ্গী নদী বর্তমানে শুকিয়ে মরা খালে পরিণত হয়েছে, যার ফলে নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে নদীটি। নদীর তলদেশ পুরোপুরি শুকিয়ে যাওয়ায় ভাদেশ্বর, বাহুবল সদর ও সাতকাপন—এই তিন ইউনিয়নের হাজার হাজার মানুষ দৈনন্দিন পানির চাহিদা মেটাতে এবং কৃষিকাজে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় কৃষকদের অভিযোগ, আগে বোরো মৌসুমে এই নদীর পানি দিয়ে চাষাবাদ হলেও এখন বাধ্য হয়ে তাঁদের ব্যয়বহুল সেচযন্ত্রের ওপর নির্ভর করতে হচ্ছে; এমনকি গৃহপালিত পশু পালন ও হাঁসের খামারগুলোও পানির অভাবে বন্ধের উপক্রম হয়েছে।

পরিবেশবিদদের মতে, নদীর উজানে চুনারুঘাট অংশে অপরিকল্পিত বাঁধ নির্মাণ করে ভাটি এলাকায় কৃত্রিম পানি সংকট তৈরি করা হয়েছে, যা স্থানীয় জীববৈচিত্র্য ও দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ বিলুপ্তির অন্যতম কারণ। সমাজকর্মী কাজী আলফু মিয়াসহ স্থানীয় বাসিন্দারা অবিলম্বে নদীটি খনন করে এর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে জানান, সরকারি পরিকল্পনা অনুযায়ী পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নদী রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad