মাধবপুরে ৪০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
Led Bottom Ad

বালুর নিচে লুকিয়ে পাচার

মাধবপুরে ৪০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৬/০২/২০২৬ ২৩:৪১:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ভেতর বালুর নিচে লুকিয়ে পাচার করার সময় বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় দুটি পৃথক ট্রাকে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা।

হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত থেকে ওই এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। শেষ রাতের দিকে সন্দেহভাজন একটি ট্রাককে থামার সংকেত দিলে চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। তল্লাশিকালে দেখা যায়, ট্রাকটিতে বালু ভর্তি থাকলেও তার নিচে স্তূপ করে সাজানো রয়েছে ভারতীয় জিরার বস্তা। পরবর্তীতে বৃহস্পতিবার ভোরে একই কায়দায় বালুর নিচে লুকানো জিরার বস্তাসহ আরও একটি ট্রাক জব্দ করা হয়।

৫৫ বিজিবির কমান্ডার লে. কর্নেল তানজিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে আনা এই পণ্যগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে সীমান্তে এ ধরনের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad