হবিগঞ্জে চড়া দামে আমদানিকৃত ফল: ক্রেতাহীন বাজারে হতাশ ব্যবসায়ীরা
Led Bottom Ad

নাগালের বাইরে দেশি ফল,

হবিগঞ্জে চড়া দামে আমদানিকৃত ফল: ক্রেতাহীন বাজারে হতাশ ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৬/০২/২০২৬ ২৩:৫০:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র রমজান উপলক্ষে হবিগঞ্জের বাজারে ফলের পর্যাপ্ত মজুত থাকলেও আকাশচুম্বী দামের কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে ইফতারের এই প্রধান অনুষঙ্গ। জেলা সদরের বৃহত্তম ফলের বাজার চৌধুরী বাজার ফল হাটা ঘুরে দেখা গেছে, দেশি ফলের সরবরাহ না থাকায় বাজার এখন পুরোপুরি আমদানিকৃত বিদেশি ফলের ওপর নির্ভরশীল, যার ফলে গত বছরের তুলনায় বিক্রি অর্ধেকের নিচে নেমে এসেছে। বাজারে বর্তমানে প্রতি কেজি আপেল ৩০০-৩৫০ টাকা, মাল্টা ও কমলা ৩০০ টাকা, আঙুর ৪৬০-৫লো ৫৬০ টাকা এবং ডালিম ৪৮০ টাকা দরে বিক্রি হচ্ছে; এমনকি ছোট আকারের একটি তরমুজ কিনতে গুণতে হচ্ছে ৩০০ টাকা।

ফল ব্যবসায়ী জালাল উদ্দিন জানান, আমদানিতে উচ্চ কর ও দেশি ফলের অভাবের কারণে দাম বাড়াতে হয়েছে, যার ফলে সাধারণ ক্রেতারা এখন ফল কিনতে বিমুখ হচ্ছেন।

বাজারে আসা ক্রেতা মাওলানা ফরিদ আহমেদ ও হাজী মো. এনামুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশি ফলের মৌসুম না হওয়ার সুযোগে সিন্ডিকেট করে বিদেশি ফলের দাম বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

ব্যবসায়ীরা ও ক্রেতারা উভয়ই মনে করছেন, ট্যাক্স কমানো এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করলে রমজান মাসে নিম্ন ও মধ্যবিত্তের পাতে পুষ্টিকর ফল ওঠা অনিশ্চিত হয়ে পড়বে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad