মাধবপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন অনুষ্ঠিত
Led Bottom Ad

সভাপতি ধীরেন্দ্র, সম্পাদক তপন

মাধবপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৭/০২/২০২৬ ১৬:৩৯:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মাধবপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত এই নির্বাচনে ধীরেন্দ্র পাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং তপন দেবনাথ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই নির্বাচনে সমিতির মোট ১০২ জন ভোটারের সবাই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সুরঞ্জন দেবনাথ সাংগঠনিক সম্পাদক এবং সুমন পাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক কাউন্সিলর সুরঞ্জন পাল এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন রতি রঞ্জন দাস ও স্বপন রায়। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক কাউন্সিলর আবুল বাশার এবং শেখ জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবনির্বাচিত নেতৃবৃন্দ উপজেলার ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad