হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা
Led Bottom Ad

আগামী ৯ মার্চ আদেশের দিন ধার্য

হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৭/০২/২০২৬ ১৭:২১:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বানিয়াচং উপজেলার আমীরখানি গ্রামের বাসিন্দা ও ছাত্রদল সমর্থক মাহমুদুল হাসান বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি করেন। আদালতের বিচারক আব্দুল মন্নান মামলাটি আমলে নিয়ে আগামী ৯ মার্চ আদেশের দিন ধার্য করেছেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাহির, সাবেক বিমানমন্ত্রী মাহবুব আলী, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এবং সাবেক সংসদ সদস্য মজিদ খানসহ জেলা ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার একাধিক প্রভাবশালী ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, ২০২৪ সালের ২৪ জুলাই হবিগঞ্জ শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের কাছে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আসামিরা নির্বিচারে গুলি চালায়, যাতে বাদী নিজে এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আঙ্গুর আলী মামলা পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন এ বিষয়ে জানান যে, তিনি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না এবং বিস্তারিত জেনে পরবর্তীতে মন্তব্য করবেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad