‘দরিদ্র বাছাইয়ে স্বজনপ্রীতি করা যাবে না’
Led Bottom Ad

হবিগঞ্জে জি কে গউছ এমপি

‘দরিদ্র বাছাইয়ে স্বজনপ্রীতি করা যাবে না’

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০২/০৩/২০২৬ ২৩:০৬:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ সোমবার (২ মার্চ) দুপুরে এক অনুষ্ঠানে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হতদরিদ্র মানুষ নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে আরব আমিরাত রেডক্রিসেন্ট সোসাইটির আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির ব্যবস্থাপনায় ৫০০ দরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

জি কে গউছ তাঁর বক্তব্যে সাফ জানিয়ে দেন যে, তিনি নিজে দুর্নীতি করেন না এবং কাউকে দুর্নীতিতে প্রশ্রয়ও দেন না; তাই জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে সততার সঙ্গে কাজ করতে হবে। তিনি আরও যোগ করেন যে, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে তবে তা হতে হবে স্বচ্ছ ও বৈষম্যহীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান আলহাজ এনামুল হক খন্দকার, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা সানিয়া এবং পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হকসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দও এই মানবিক আয়োজনে অংশ নেন।

উপস্থিত সাধারণ মানুষ সংসদ সদস্যের এমন নীতির প্রশংসা করেছেন এবং ইফতার সামগ্রী হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad